মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্যায় বসতবাড়ি হারিয়ে মানবেতর জীবন শওকত আলীর; পুনর্বাসনে সরকারি সহযোগিতা কামনা

বন্যায় বসতবাড়ি হারিয়ে মানবেতর জীবন শওকত আলীর; পুনর্বাসনে সরকারি সহযোগিতা কামনা

বন্যায় বসতবাড়ি হারিয়ে মানবেতর জীবন শওকত আলীর; পুনর্বাসনে সরকারি সহযোগিতা কামনা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বসতবাড়ি হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন শওকত আলী। প্রবল স্রোতে তার একমাত্র বসতবাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাওয়ায় বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে। নিরাপদ আশ্রয়ের অভাবে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাকে।

‎জানা গেছে, শওকত আলীর বাড়ি বাঘাইছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের মুসলিম ব্লক গুচ্ছগ্রামে। সাম্প্রতিক বন্যার তীব্র স্রোতে তার বসতবাড়ি সম্পূর্ণ ভেঙে যায়। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও পানিতে ভেসে বা নষ্ট হয়ে যায়। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় নতুন করে ঘর নির্মাণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

‎শওকত আলী বলেন, "বন্যায় আমার সবকিছু শেষ হয়ে গেছে। পরিবার নিয়ে এখন খুব কষ্টে আছি। মাথা গোঁজার মতো কোনো নিরাপদ আশ্রয় নেই। প্রশাসন এবং সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে আবার নতুন করে ঘর নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারব।"

‎স্থানীয় বাসিন্দারা জানান, শওকত আলীর পরিবার বর্তমানে অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

‎এলাকাবাসীর প্রত্যাশা, মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা শওকত আলীর পরিবারের পাশে দাঁড়িয়ে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করবেন, যাতে তারা আবার একটি নিরাপদ আশ্রয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। 

‎বাঘাইছড়ি প্রতিনিধি-