সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে পানিবন্দী মানুষের মাঝে খাবার ও ওষুধ বিতরণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে পানিবন্দী মানুষের মাঝে খাবার ও ওষুধ বিতরণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে পানিবন্দী মানুষের মাঝে খাবার ও ওষুধ বিতরণ

প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া চট্টগ্রামের পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবায়দা রহমানের নির্দেশনায় এবং নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে গত পাঁচ দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে খাবার ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার বিকেলে নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন পানিবন্দী মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশন, চট্টগ্রাম চিকিৎসক ইউনিটের প্রধান অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কর্মসূচির কো-অর্ডিনেটর ডা. বেলায়েত হোসেন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা জানান, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মনিটর (কৃষি) অধ্যাপক ডা. এহসানুল হক রোকন, চট্টগ্রাম চিকিৎসক ইউনিটের কার্যকরী সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, অধ্যাপক ডা. মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ (কো-অর্ডিনেটর, প্রকৌশলী), চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, ডা. মিনহাজুল আলম, ডা. তানভীর হাবিব তান্না, ডা. মেহেদী হাসান ইমাম, ডা. রাজেদ আল হাসান, ডা. ফজলে রাব্বী শিহাব, ডা. বেলাল উদ্দিন, প্রকৌশলী ফাহাদ আহম্মেদ, প্রকৌশলী আল আমিন ইসলাম, ডা. মাহতাব উদ্দিন চৌধুরীসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে শতাধিক পানিবন্দী পরিবারের মধ্যে রান্না করা খাবার, শুকনো খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকালে পাশে দাঁড়ানোর জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।