সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে দুই যুবদল নেতাকে গুলি করার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

কক্সবাজারে দুই যুবদল নেতাকে গুলি করার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

কক্সবাজারে দুই যুবদল নেতাকে গুলি করার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে গুলি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ দুজন হলেন- লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসকের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার, এ. এন. এম. সাজেদুর রহমান।
এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতারের লক্ষ্যে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।