বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি।
