আজ রবিবার সকালে কসবায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালনে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোবতাসিম ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া,
কসবা পৌর বিএনপির সভাপতি মোঃশরিফুল ইসলাম ভূঁইয়া, সাবেক পৌর বিএনপি'র সভাপতি মোঃআলী আশরাফ কায়েমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন,সাংবাদিক মো. সবুজ খান জয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন মোঃ জিয়াউর রহমান। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
