শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালুখালীতে চাল বিতরনে অনিয়মের অভিযোগে ২ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

কালুখালীতে চাল বিতরনে অনিয়মের অভিযোগে ২ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

কালুখালীতে  চাল বিতরনে অনিয়মের অভিযোগে ২ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজবাড়ীর কালুখালীতে ভিজিএফ কার্ডের চাল বিতরনে অনিয়মের অভিযোগে ২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হয়েছে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 
 

বরখাস্ত হওয়া চেয়ারম্যানেরা হলো,রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক। 
তবে ২ চেয়ারম্যান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। 
রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা জানান,  আমার মামার মৃত্যুজনিত কারনে চাউল বিতরন কালে আমি ইউনিয়ন পরিষদে থাকতে পারিনি। সরকারী তদারকী কর্মকর্তা আফরোজা চৌধুরী ও ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম উপস্থিত থেকে চাউল বিতরন করেছে।বিতরনকালে অনিয়ম হওয়া ৯৭ টি কার্ডও উদ্ধার হয়েছে।তবে এসবের সাথে জড়িতদের প্রমান পাওয়ার পরও আমাকে অপরাধী বানানো হয়েছে।এটা আমার প্রতি জুলুম।
 

মদাপুরের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক জানান, ওইদিন আমি পূজার জন্য উপোষ ছিলাম। তদারকি কর্মকর্তা আতাহার আলী ও সচিব ফরহাদের নিকট চাল বুঝে দিয়ে পূজার কাজে বাড়ীতে আসি। অনিয়ম করলে তারা করেছে।অথচ তাদের আড়াল  আমাকে দোষী করা হচ্ছে। এটা অমানবিক কাজ।
এ অপরাধ থেকে২ তদারকি কর্মকর্তা ও ২ সচিবের বাদ রাখার কারন জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের নিকট ক্ষুদে বার্তা প্রেরন করে কোন বক্তব্য পাওয়া যায়নি।

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি