দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরেই বক্স অফিসে ঝড় তুলেছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। গত ১০ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এই সিরিজের চতুর্থ কিস্তি ‘ধামাল ৪’। মুক্তির পর সিনেমার দুর্বল চিত্রনাট্য এবং ভিএফএক্স নিয়ে দর্শকমহলে বেশ সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বক্স অফিসে। বরং অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি ও রিতেশ দেশমুখদের এই অ্যাডভেঞ্চার কমেডি দেখতে সিনেমা হলে রীতিমতো দর্শকদের ঢল নেমেছে। ফলস্বরূপ, মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ৫০ কোটি রুপির মাইলফলক পার করে ফেলেছে সিনেমাটি।
‘স্যাকনিল্ক’ -এর তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে ১০ হাজার ৯৫৪টি শো থেকে ‘ধামাল ৪’ কেবল ভারতেই নেট ২২.৫০ কোটি রুপি আয় করেছে। এতে করে প্রথম দুই দিনে ভারতে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৪৩.৮০ কোটি রুপি (যার নেট কালেকশন ৩৬.৫০ কোটি রুপি)।