শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

"বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬" '

"বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬"

"বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬"


মোহাম্মদ সোহেল রানা 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।

 অদ্য সকাল ১১ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও বন বিভাগ কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। উক্ত র‍্যালিটি  ব্রাহ্মণবাড়িয়া ট্যাংকের পার হইতে ব্রাহ্মণবাড়িয়া মুক্তমঞ্চ মাঠে গিয়ে শেষ হয়।

সকল কাজে বারো মাস,বর্ষা কালে লাগায় গাছ। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল উক্ত র‍্যালিটি। বিভিন্ন পেশার মানুষ ও ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী  অংশগ্রহণ করেন উক্ত র‍্যালিতে।

র‍্যালিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব মো: আবু সাঈদ। তিনি বলেন-বৃক্ষরোপনে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ। তিনি আরো বলেন বৃক্ষ আমাদের জীবনে অক্সিজেন যোগায়।অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই সবাইকে এই বর্ষা মৌসুমে গাছ লাগানোর জন্য পরামর্শ দেন।

উক্তব বর্ণাঢ্য র‍্যালিতে আরো অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব ভিপি জহিরুল ইসলাম খোকন, জেলা বিএনপির সম্মানিত সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এবিএম মমিনুল হক সহ আরো অনেকেই।