মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা প্রতিকূলতা জয় করে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন রাসফিয়া জামান অরিন

নানা প্রতিকূলতা জয় করে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন রাসফিয়া জামান অরিন

নানা প্রতিকূলতা জয় করে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন রাসফিয়া জামান অরিন

মাগুরার শ্রীপুর উপজেলার বদনপুর গ্রামের অদম্য মেধাবী ছাত্রী রাসফিয়া জামান অরিন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিকূলতার মধ্যেও তার এই অর্জন এখন অনেক শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। জানা গেছে, রাসফিয়া জামান অরিন নবোদয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। তার সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা থাকায় প্রস্তুতির ধারাবাহিকতা ব্যাহত হয়। এর পাশাপাশি সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য মাত্র ২০ শতাংশ বৃত্তি নির্ধারণ করায় প্রতিযোগিতা আরও তীব্র হয়ে ওঠে।
 

পড়াশোনার এমন চাপের মধ্যেও হঠাৎ করে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। তবুও নিজের দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম এবং সময় ব্যবস্থাপনার মাধ্যমে সে সব বাধা অতিক্রম করে। রাসফিয়া জামান অরিন এই সাফল্যের পেছনে রয়েছে তার নিরলস পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের অবিচল সমর্থন। তার বাবা মোঃ বদরুজ্জামান ইরান শ্রীপুর আলহাজ্ব আলতাফ মহিলা কলেজের হিসাবরক্ষক এবং মা আবিদা সুলতানা বদনপুর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডা(সি.এইচ.সি.পি)।মেয়ের এই অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান,রাসফিয়া জামান অরিন  সবসময় মনোযোগী, 

শৃঙ্খলাপরায়ণ এবং স্বপ্নবান একজন শিক্ষার্থী। ক্লাসের পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত জ্ঞান অর্জনের প্রবল আগ্রহ তার মধ্যে সবসময় লক্ষ্য করা যায়। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অরিন জানায়, আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই।মানুষের সেবা করার স্বপ্ন দেখি ছোটবেলা থেকেই। দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। সে তার এই স্বপ্ন পূরণে সকলের দোয়া কামনা করেছে।

বদনপুরের এই মেধাবী শিক্ষার্থীর অর্জন শুধু তার পরিবারের গর্ব নয়, বরং পুরো এলাকার জন্য একটি অনুপ্রেরণার আলো হয়ে থাকবে।