ফেডারেশনের আগের সভাপতি স্বরূপ বিশ্বাসের কাজের মেয়াদ। রাজ্যে সরকার বদলের পরে ফেডারেশন থাকবে কিনা নাকি কাজ চলবে কনফেডারেশনের হাত ধরে, কীভাবে এগোবে টলিপাড়ার সমগ্র শুটিংয়ের পদ্ধতি, তাই নিয়ে কিছু জটিলতা তৈরি হয়, টেকনিশিয়নদের তরফে কিছু ক্ষোভের কথা জানা যায়।
সরকার বদলের আগে টলিপাড়ার শুটিংয়ে বিভিন্ন কাজকর্ম চলত টেকনিশিয়নদের ফেডারেশন থেকে। তবে গত বছর ডিসেম্বরে শেষ হয়ে যায়, ফেডারেশনের আগের সভাপতি স্বরূপ বিশ্বাসের কাজের মেয়াদ। রাজ্যে সরকার বদলের পরে ফেডারেশন থাকবে কিনা নাকি কাজ চলবে কনফেডারেশনের হাত ধরে, কীভাবে এগোবে টলিপাড়ার সমগ্র শুটিংয়ের পদ্ধতি, তাই নিয়ে কিছু জটিলতা তৈরি হয়, টেকনিশিয়নদের তরফে কিছু ক্ষোভের কথা জানা যায়।
ইতিমধ্যেই প্রশাসন, একটি কমিটি তৈরি করে দিয়েছে টলিপাড়ার জটিলতা দেখভাল করার জন্য। যে কমিটিতে রয়েছেন টলিউডের অন্যান্য পরিচিত মুখের সঙ্গে ৪ বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় ও পাপিয়া অধিকারী। সোমবার টলিপাড়ার কর্মপদ্ধতি নির্ধারনের জন্য একটি বৈঠক ডাকা হয় নন্দনে, টলিপাড়ার কিছু প্রযোজক, সরকারি কমিটির সদস্যরা, চার বিধায়ক এবং টেকনিশিয়ানদের বিভিন্ন গিল্ডের সদস্য উপস্থিত ছিলেন। মিটিংয়ে ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রীর তৈরি কমিটি থেকে বিভিন্ন গিল্ডের মনোনীত সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ হবে টলিপাড়ার।