সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালাইয়ে মাদকাসক্তি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালাইয়ে মাদকাসক্তি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালাইয়ে মাদকাসক্তি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠার লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় “মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ করণীয়” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা মিলনায়তনে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় কোর্স পরিচালক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ মোহাম্মদ ইমরান স্বাগত বক্তব্য দেন। তিনি মাদকদ্রব্যের অপব্যবহারের ক্ষতিকর প্রভাব, শিক্ষার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রশিক্ষক হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মাহবুব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এর প্রয়োগ এবং আইন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কালাই থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম মাদকসেবনের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অপরাধ প্রবণতা বৃদ্ধি এবং মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা সম্পর্কে বক্তব্য দেন।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোছা. নাহিদ নাজনিন ডেইজী মাদকাসক্তির ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি, চিকিৎসা এবং পুনর্বাসনের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধ জোরদারের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। 

মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: