সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বানভাসি মানুষের পাশে জামায়াত, কাচালং নদী খননের দাবি

বানভাসি মানুষের পাশে জামায়াত, কাচালং নদী খননের দাবি

বানভাসি মানুষের পাশে জামায়াত, কাচালং নদী খননের দাবি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে গাছের গুড়ির নিচে চাপা পড়ে নিহত লক্ষী বিলাশ চাকমা কে নগদ ৫০ হাজার টাকা ও  বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী।

মঙ্গলবার ১৪ জুলাই সকালে জামায়াত ইসলামী বাঘাইছড়ি শাখার উদ্যোগে উপজেলা পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় গত ৭ জুলাই পাহাড় ধসে গাছের গুড়ির নিচে চাপা পড়ে লক্ষী বিলাশ চাকমা নিহত পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে, এবং বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারকে ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান করেন।

এসময় বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।

বিশেষ অতিথি জেলা সূরা সদস্য ও জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডঃ রহমতুল্লাহ, জেলা ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবসার হোসেন, উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন, বার বার বাঘাইছড়িতে বন্যা হওয়ার কারণ পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন হতে না পারা,, তাই প্রশাসনের প্রতি উধার্ত আহ্বান যতো দ্রুত সম্ভব উদ্যোগ নিয়ে কাচালং নদী ড্রেজারের মাধ্যে খনন করার জন্য। 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি।