আজ ১৪ জুলাই ২০২৬ খ্রি. মঙ্গলবার কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে জাঁকজমকপূর্ণ"মাস্টার প্যারেড"অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মো: সজীব মিয়া।
প্যারেড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ড্রেসরুলস মেনে নিখুঁত পোশাক পরিধান, নিয়মিত পিটি-প্যারেড, শারীরিক ফিটনেস ও খেলাধুলা, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা, চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চরম পেশাদারিত্বের সাথে জনগণের সেবায় দায়িত্ব পালনের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরবর্তীতে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন সরকারি স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
