সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান, জানালেন উপ-পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান, জানালেন উপ-পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান, জানালেন উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য নিজে থেকে উদ্যোগ নেবে না। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

গারিবাবাদি বলেন, যুদ্ধ চলাকালে আন্তর্জাতিক আইন নিয়ে কথা বলা এক ধরনের ‘প্রহসন’। তার ভাষায়, যুক্তরাষ্ট্র আমাদের আন্তর্জাতিক আইন শেখাতে পারে না। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন নিজেই আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে অন্যদের উপদেশ দেওয়ার চেষ্টা করছে।  

হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার প্রসঙ্গ টেনে ইরানের এই কূটনীতিক বলেন, ওমানের সঙ্গে প্রণালিটির কিছু অংশের যৌথ মালিকানা থাকলেও বর্তমান পরিস্থিতি যুদ্ধকালীন। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে পুরো হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা ইরানের জন্য প্রয়োজনীয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে গারিবাবাদির এই বক্তব্য দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।