শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায়  আওয়ামীলীগ নেতা গ্রেফতার

চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় দারোগ আলী সরকার (৪৬) নামের এক নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে জালালপুরের স্থানীয় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দরোগ আলী সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি  আসতুল্লাহ সরকারের ছেলে এবং ১৩ নং জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে 
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ২১ সেপ্টেম্বর ২০২৪-এর ৩ নং মামলার আসামি দারোগ আলীকে
গ্রেফতার করে।

এবিষয়ে এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান বলেন, আ'লীগ নেতা দারোগ আলীকে জুলাই আন্দোলনের ছাত্রহত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে তাকে দুপুরের দিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

আল আমিন হোসেন সিরাজগঞ্জ