রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও বৃক্ষরোপণ

পিরোজপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও বৃক্ষরোপণ

পিরোজপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও বৃক্ষরোপণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ৪৮ নং দেওনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎​এর আগে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন ও পদক বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন এবং দেশের ৬৪টি জেলা থেকে আগত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের আকর্ষণীয় স্টলসমূহ পরিদর্শন করেন।

‎​কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক বিতরণ ও বৃক্ষ রোপণ করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ও পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী 

প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।
‎​অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। দেওনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়। 

‎​পিরোজপুর প্রতিনিধি :