রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে ‘জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

মৌলভীবাজারে ‘জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

মৌলভীবাজারে ‘জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’। বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ৯টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন কর্তৃক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুজ্জামান পাভেল।
 

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদান জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। একই সঙ্গে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন,পুলিশ সুপার,জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান,জুলাই আন্দোলনের যোদ্ধারা,জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধিবৃন্দ, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সমগ্র কর্মসূচি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মত্যাগের আদর্শকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা। 

ইকবাল হোসেন রিংকু জেলা প্রতিবেদক