সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ জনপ্রিয় অভিনেত্রী জারিনা ওয়াহাবের শুভ জন্মদিন

আজ জনপ্রিয় অভিনেত্রী জারিনা ওয়াহাবের শুভ জন্মদিন

আজ জনপ্রিয় অভিনেত্রী জারিনা ওয়াহাবের শুভ জন্মদিন

চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়া এক অনন্য অভিনেত্রীর নাম জারিনা ওয়াহাব। তিনি জন্মগ্রহণ করেন ১৯৫৯ সালের ১৭ই জুলাই, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি মুসলিম পরিবারে। মাতৃভাষা উর্দু ছাড়াও তিনি হিন্দি, তেলুগু এবং ইংরেজিতেও সাবলীল। পুনের ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান (FTII) থেকে তিনি অভিনয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন।
১৯৭০-এর দশকে ‘চিত চোর’ (১৯৭৬) এবং ‘গোপাল কৃষ্ণ’ সিনেমায় তাঁর অভিনয় সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।


সাধারণ মধ্যবিত্ত ঘরের ঘরোয়া সৌন্দর্য ও কোমল চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটে যায়।
তিনি কেবল হিন্দি নয়, মালয়ালম, তেলুগু ও তামিল ভাষার সিনেমাতেও অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। মালয়ালম ভাষায় তাঁর অভিনীত মদনোৎসবম, চমরাম, পলঙ্গল এবং আদমিন্টে মাকান আবু—সব ছবিই সমালোচকদের প্রশংসিত।


ক্যারিয়ারের শুরুতে প্রযোজক রাজ কাপুর তাঁর চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য করলে, জারিনা নিজের রূপচর্চার প্রতি মনোযোগ দেন এবং ফিল্মি পার্টিতে অংশ নিতে শুরু করেন। এই দৃঢ়চেতা মনোভাবই তাকে পরবর্তীতে পরপর সিনেমায় অভিনয়ের সুযোগ এনে দেয়।
উল্লেখযোগ্য হিন্দি চলচ্চিত্রসমূহ:
চিত চোর (১৯৭৬), ঘরোন্দা (১৯৭৭) —ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত, আগর, জজবাত, সাওয়ান কো আনে দো, রইস জাদা, মাই নেম ইজ খান — শাহরুখ খানের মায়ের ভূমিকায়
২০০৯ সালে তিনি আবারও মালয়ালম সিনেমায় ফিরে আসেন ‘ক্যালেন্ডার’ ছবির মাধ্যমে এবং পরবর্তীতে ‘আদমিন্টে মাকান আবু’-তে অসাধারণ অভিনয় করেন।


বর্তমানে তিনি টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে বয়স্ক নারীর চরিত্রে অভিনয় করছেন।
ব্যক্তিগত জীবনে, ১৯৮৭ সালে জারিনা বিয়ে করেন অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে, যিনি তাঁর থেকে ৫ বছরের ছোট। এক শুটিংয়ের পরে আদিত্যর হাত ধরে ফেলার ১৫ দিনের মধ্যেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই সন্তান — মেয়ে সানা এবং ছেলে সূরজ।
মেয়ে সানা একজন অভিনেত্রী।


ছেলে সূরজ বলিউডে আত্মপ্রকাশ করেন ২০১৫ সালে, সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির বিপরীতে ‘হিরো’ সিনেমার মাধ্যমে। যদিও এর আগে, ২০১৩ সালে অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
জারিনা ওয়াহাবের প্রতি রইল ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা। তাঁর পরিশ্রম, মেধা ও সংযত ব্যক্তিত্ব আমাদের অনুপ্রাণিত করে চলেছে আজও।