মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হলে তানজিন তিশাও বিয়ে করবেন

আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হলে তানজিন তিশাও বিয়ে করবেন

আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হলে তানজিন তিশাও বিয়ে করবেন

ফুটবল বিশ্বকাপ কিংবা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলেই শোবিজ তারকারাও মেতে ওঠেন প্রিয় দলের সমর্থনে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন, কেউ আবার প্রিয় দলের জয় উপলক্ষে দেন নানা প্রতিশ্রুতি। তবে এসবের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনকে একেবারেই মেলাতে নারাজ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক হলেও দলের জয়-পরাজয়ের সঙ্গে তার বিয়ের কোনো সম্পর্ক নেই।

তানজিন তিশা বলেন, ‘এখন মানুষ বলতে পারে আমি আর্জেন্টিনার সমর্থক, আর্জেন্টিনা জিতে গেছে। কিন্তু আমি জার্সি পরে কোনো ছবিও দিইনি। আমি বহুবার বলেছি, আমি আর্জেন্টিনার সমর্থক কারণ আমার বাবা আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তাই আমিও এই দলকে সমর্থন করি।’

আলোচনার একপর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, আর্জেন্টিনা যদি শিরোপা জেতে, তাহলে তিনি কি বিয়ে করবেন? এমন প্রশ্ন শুনে বিস্ময় প্রকাশ করেন অভিনেত্রী।

পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?’ তিশার এই সোজাসাপ্টা মন্তব্য এরই মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার স্পষ্ট বক্তব্যের প্রশংসা করছেন।

প্রসঙ্গত, সম্প্রতি চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ সেই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় তানজিন তিশার কাছেও একই ধরনের প্রশ্ন রাখা হয়েছিল। তবে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফুটবল দলের জয়-পরাজয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।


আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা স্বীকার করলেও, বিয়ের মতো বিষয়কে খেলাধুলার ফলাফলের সঙ্গে না জড়ানোর বার্তাই দিয়েছেন তানজিন তিশা। তার এই মন্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং ভক্তদের মধ্যেও তৈরি করেছে নতুন আলোচনার।