বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ভোলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ভোলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ভোলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভোলা গজনবী স্টেডিয়াম প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বেলা পৌনে ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা স্মরণ করেন। তারা ছাত্র-জনতার সাহসিকতা, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জুলাই যোদ্ধা এবং জুলাই-আগস্টের শহীদ পরিবারের সদস্যরা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

মোঃ আজাদ 
ভোলা জেলা প্রতিনিধি