আজ বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামে ডেজার দিয়ে কৃষি জমি ভরাট করার অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে দেখা যায় ইতোমধ্যে একটি জমি ভরাট হয়েছে এবং আরও জমি ভরাট করার উদ্দেশ্য ছিল মর্মে প্রতীয়মান হয়। এসকল পাইপের সংযোগ বিচ্ছিন্ন করার আদেশ দেয়া হলে জনৈক মোঃ জাহাঙ্গীর ভুইয়া (৫৫) ঘটনাস্থলে মোবাইল কোর্ট টিমকে ক্ষতিসাধনের হুমকি প্রদান করেন, মোবাইল কোর্ট টিমকে আঘাত করতে উদ্যত হয়।
এ ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে মোঃ জাহাঙ্গীর ভুইয়াকে দণ্ডবিধি ১৮৬০ ধারা মতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কৃষি জমি ও পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত রাখবে। শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
