সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত

গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫ টায় ঘোড়াঘাট আজাদ মোড়ে উপজেলা শাখার উদ্যোগে পদযাত্রা ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শাখার সমন্বয়ক ও এনসিপি মনোনীত পৌর মেয়র প্রার্থী প্রভাষক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল মেহরাজ শাহরিয়ার মিথুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী এবং এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ।
এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ