রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ২৭ বছরের বঞ্চনার অবসানের আশায় গাড়ীক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সুধী সমাবেশ

দীর্ঘ ২৭ বছরের বঞ্চনার অবসানের আশায় গাড়ীক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সুধী সমাবেশ

দীর্ঘ ২৭ বছরের বঞ্চনার অবসানের আশায় গাড়ীক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সুধী সমাবেশ

নওগাঁর মান্দায় গাড়ীক্ষেত্র ইসলামীয়া দাখিল মাদ্রাসার উন্নয়নের দাবিতে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন এবং সঞ্চালনা করেন ৭নং প্রসাদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল মামুন।

স্বাগত বক্তব্যে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা লোকমান হোসেন প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। তিনি দীর্ঘদিন ধরে এমপিওভুক্তি না হওয়া, অবকাঠামোগত সংকট এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সমস্যার বিষয়টি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ মাদ্রাসার এমপিওভুক্তি ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বেতন ছাড়া দায়িত্ব পালন করে আসা শিক্ষকদের দুর্ভোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

এ সময় তিনি ৭নং প্রসাদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনকে আগামী নির্বাচনে সমর্থনের আহ্বান জানান এবং ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো তার মাধ্যমে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা নুর বক্স মণ্ডল, এনামুল হক, জামিল হোসেন প্রামানিক, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

সমাবেশে মাদ্রাসার সার্বিক উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। 

মান্দা(নওগাঁ) প্রতিনিধি: