শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি পুলিশের হাতে গ্রেপ্তার

২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি পুলিশের হাতে গ্রেপ্তার

২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি পুলিশের হাতে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর ডাকবাংলা এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে লাবিবা পরিবহন বাস কাউন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই (নিঃ) বাপন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে তল্লাশি করে ১০ কেজি করে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ (৪১), পিতা: মৃত সফিকুল ইসলাম, গ্রাম: গোয়াইলকান্দি (তিন কোণা পুকুরপাড় বাড়ি), কোতোয়ালি থানা, ময়মনসিংহ এবং মো. সুজন (২৯), পিতা: মৃত নুরু মিয়া, স্থায়ী ঠিকানা: আকুয়া গরুখড় মোড়, বর্তমানে গোয়াইলকান্দি (তিন কোণা পুকুরপাড় বাড়ি), কোতোয়ালি থানা, ময়মনসিংহ।
‎
‎এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
‎বিজয়নগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন