শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক সমস্যা নিরসন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
 

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পৌরসভায় কর্মরত অতিরিক্ত জনবলকে জনসেবামূলক কাজে যথাযথভাবে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
এছাড়া মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বেলকুচি পৌর এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজার ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও মতবিনিময় করা হয়।
 

সভায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সরকারি ইজারাকৃত পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের লক্ষ্যে মৎস্য বিভাগের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, সামাজিক সচেতনতা সৃষ্টি, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।