শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাত মরদেহ

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাত মরদেহ

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাত মরদেহ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা-বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ দিন সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ডেগিরচরের একটি বনে মরদেহটি আটকা পড়ে। খবর পেয়ে দুপুরের দিকে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অজ্ঞাত ব্যক্তির পরনে ছিল আন্ডারওয়্যার ও গায়ে ছিল টি-শার্ট। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটির চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে তার বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঘনা নদী থেকে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসে বনে আটকা পড়ে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা-বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ করছে।এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি কবির হোসেন। 

হানিফ উদ্দিন সাকিব

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি