শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের

শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের

শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন। অস্থির মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে সরকারি সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক বক্তব্যে শি জিনপিং শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাবের কথা বলেন।তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চীন ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

চীনা প্রেসিডেন্ট বলেন, চলমান যুদ্ধে ওই অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে চীনের এই প্রস্তাব সামনে এলো। সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে বেইজিং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, ব্রিকস সম্মেলনের সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করবেন।