শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর আদর্শের কোনো বিকল্প নেই: ড. রফিকুল ইসলাম

সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর আদর্শের কোনো বিকল্প নেই: ড. রফিকুল ইসলাম

সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর আদর্শের কোনো বিকল্প নেই: ড. রফিকুল ইসলাম

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি


সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট প্রাবন্ধিক ড. রফিকুল ইসলাম।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা জেলা সীরাত উদযাপন কমিটির আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল (সা.)-এর আদর্শ’ শীর্ষক সেমিনারে প্রধান প্রবন্ধকার হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ড. রফিকুল ইসলাম বলেন, মানুষের কাছে সবচেয়ে আরাধ্য বিষয় হলো সামাজিক শান্তি এবং জীবনের সব স্তরে শৃঙ্খলা। ব্যক্তির মৌলিক অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত হওয়ার পর মানুষ সামাজিক শান্তি ও শৃঙ্খলাকেই সবচেয়ে বেশি কামনা করে। এটি শুধু মানবজীবনের একটি চাহিদা নয়; বরং মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একটি পরিপূর্ণ ব্যবস্থা দিয়েছেন।
সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা আমিন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মতিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ঢাকা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের প্রধান খতিব ড. মাওলানা হাবিবুর রহমান।
অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ড. মাওলানা রবিউল ইসলাম, মাগুরা আল-আমিন ইয়াতিমখানার পরিচালক হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সাবেক ছাত্রনেতা এবং আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. মাসুদুল আলম এবং বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা এবং আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বি এম এরশাদুল্লাহ অহিদ।
সেমিনারে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে শান্তি, শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান।