সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শালিখায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শালিখায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে স্ত্রী ও শিশু সন্তানকে বিদ্যুতের হাত থেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) ভোরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপূর্ব বিশ্বাস পুকুরিয়া গ্রামের অমল বিশ্বাসের ছেলে।
 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর প্রায় ৫টার দিকে অপূর্বের স্ত্রী দীপা বিশ্বাস দেড় বছর বয়সী শিশুসন্তানকে কোলে নিয়ে বাড়ির ওপরের একটি জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় তারটিতে বিদ্যুৎ প্রবাহ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে অপূর্ব বিশ্বাস দ্রুত তাকে ও শিশুসন্তানকে উদ্ধার করতে এগিয়ে যান। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
 

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শালিখা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তীতে আইন গত ব্যবস্হা গ্রহণ করা হবে।
অপূর্ব বিশ্বাস আড়পাড়া বাজারের আলু ব্যবসায়ীর ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন এবং তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের পাশাপাশি বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে। 

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি: