কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধা নিশ্চিত করতে খাল খনন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। উপজেলার সিনাই নদীর ৬ কিলোমিটার খনন কাজে ব্যয় হয়েছে ২ কোটি ৪৮ লাখ টাকা। একই সঙ্গে নদীর দুই পাড়ে ৩ হাজার ২০০টি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।
এদিকে জিয়াখালের ৪ কিলোমিটার খনন কাজে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৭৩ লাখ টাকা। খালের পাড়ে রোপণ করা হয়েছে ২ হাজার ২০০টি বিভিন্ন প্রজাতির গাছ।
পুরো খনন কার্যক্রম তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহম্মদুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার, কৃষি কর্মকর্তা এবং ট্যাগ অফিসাররা।
এলাকাবাসী ও কৃষকদের দাবি, দীর্ঘদিন পর খালে পানি ধারণক্ষমতা বৃদ্ধি পাওয়ায় সেচ সুবিধা নিশ্চিত হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং ভবিষ্যতে বছরে তিনটি ফসল ফলানোর ব্যাপারে তারা আশাবাদী।
শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম,
