রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ড ক্রুজার গাড়িতে ২৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ড ক্রুজার গাড়িতে ২৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ড ক্রুজার গাড়িতে ২৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারে সেনা বাহিনীর স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচারের পাচারের সময় ২৮ হাজার পিস ইয়াবাসহ বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল পরিচয়ধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজারও জব্দ করা হয়।


বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন ঝিলংজা ইউনিয়নের কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটসংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়।
 

গ্রেপ্তার ব্যক্তির নাম ওবায়দুল হাসান (৪১)। তিনি বগুড়া সদর উপজেলার বাগুপাড়া এলাকার মৃত দেলোয়ার রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল।
পুলিশের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ড ক্রুজারকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন।
 

পালানোর সময় গাড়িটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী আহত হন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানসহ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। পরে ধাওয়া করে গাড়িটি আটক করে তল্লাশি চালানো হলে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ল্যান্ড ক্রুজারটি।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তির পরিচয় ও দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ মাদক চক্র জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। 

মীর কাশেম আজাদ, কক্সবাজার