মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নদীর তীব্র ভাঙ্গনের কারণে বিলীনের পথে আমরাজুড়ি ফেরিঘাট

নদীর তীব্র ভাঙ্গনের কারণে বিলীনের পথে আমরাজুড়ি ফেরিঘাট

নদীর তীব্র ভাঙ্গনের কারণে বিলীনের পথে আমরাজুড়ি ফেরিঘাট

হঠাৎ সন্ধ্যা নদীর তীব্র ভাঙ্গনের কারণে বিলীন হওয়ার পথে স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার সংযোগকারী একমাত্র আমরাজুড়ি ফেরিঘাট, পাশাপাশি মসজিদ, দোকান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। নদী ভাঙনের ফলে স্থানীয় মানুষজন দিশেহারা হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ডে বলছে, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলছে।পিরোজপুর জেলা সদরের সঙ্গে স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম হলো আমরাজুড়ি ফেরিঘাট। লাখ লাখ মানুষের যাতায়াতের সুবিধা দেয় এই ফেরিঘাট, যা বর্তমানে তীব্র নদী ভাঙনের কবলে পড়ে অস্তিত্ব সংকটে। সন্ধা, গাবখান ও কঁচা নদীর মোহনায় ফেরিঘাটসহ আশেপাশের এলাকা হঠাৎ করে তীব্র ভাঙ্গনের মুখে পড়েছে, যার ফলে স্থানীয়রা দিশেহারা। নদী ভাঙনের কারণে উভয় পাড়ের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, বসতবাড়ি, মসজিদসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীনের পথে। হুমকির মুখে রয়েছে শতশত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের দুর্ভোগ এখন চরমে।
 
বাসিন্দাদের অভিযোগ, গত দুই বছরে পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রোধে প্রায় দেড় কোটি টাকা খরচ করলেও কোনো কার্যকর ফল দেখা যায়নি। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, নদী ভাঙন ঠেকাতে এখনই টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করা প্রয়োজন।