শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চিরকুটের সঙ্গে কাজ করতে আগ্রহী ‘ওয়ার্নার ব্রাদার্স মিউজিক’

চিরকুটের সঙ্গে কাজ করতে আগ্রহী ‘ওয়ার্নার ব্রাদার্স মিউজিক’

চিরকুটের সঙ্গে কাজ করতে আগ্রহী ‘ওয়ার্নার ব্রাদার্স মিউজিক’

প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’কে।

গত ২১ জুলাই ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম ভাইস প্রেসিডেন্ট জশ সারুবিন কর্তৃক এ আমন্ত্রণে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যালয়ে উপস্থিত হন চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমী। এ সময় প্রায় দু’ঘণ্টাব্যাপী গান আড্ডায় মেতে ওঠে ‘চিরকুট’ ও ‘ওয়ার্নার ব্রাদার্স’।

সুমী জানান, দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয়, সৃজনশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ব্যান্ড হিসেবে দেড় দশকেরও বেশি সময় ধরে চিরকুটের ধারাবাহিক কাজের স্বীকৃতিস্বরূপ এই আমন্ত্রণ। গান-আড্ডায় সম্ভাব্য যৌথ কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ওয়ার্নার ব্রাদার্সের প্রতিনিধিরা সুমীর সামনেই চিরকুটের পাঁচ থেকে ছয়টি গান শোনেন এবং ব্যান্ডটির সংগীত ও সৃষ্টিশীলতার ভূয়সী প্রশংসা করেন। যদিও আগে থেকেই তারা চিরকুটেপ গান নিয়ে নীরিক্ষা করেছিল। তাদের মন্তব্য ছিল, ‘অল অব ইয়োর সংস আর ইউনিক, ইউ আর ভেরি ইউনিক।