সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আটকের পর থানা থেকে মুক্তি, ঘটনার বর্ণনা দিলেন ‘ধুরন্ধর’ অভিনেত্রী

আটকের পর থানা থেকে মুক্তি, ঘটনার বর্ণনা দিলেন ‘ধুরন্ধর’ অভিনেত্রী

আটকের পর থানা থেকে মুক্তি, ঘটনার বর্ণনা দিলেন ‘ধুরন্ধর’ অভিনেত্রী

পরীক্ষায় অনিয়মের জবাবদিহিতা, আত্মহত্যা করা শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচারের দাবিতে নিট (এনইইটি) পরীক্ষার্থীদের সমর্থনে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নেওয়ার সময় মুম্বাই পুলিশের হাতে আটক হন ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খান। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে তাকে আটক করা হয়। 

আটক আয়েশা খান তার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন। তাতে এই অভিনেত্রী অভিযোগ করেন—রাস্তায় শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকার সময়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। 

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করা একাধিক ভিডিওতে আয়েশাকে বেশ বিচলিত দেখা যায়। একটি ভিডিওতে তিনি বলেন, “আমার হাত এখনো কাঁপছে। শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কারণে পুলিশ আমাকে ভ্যানে তুলে নিয়েছে। আমি একটি কথাও বলিনি। আমি কোনো বিক্ষোভ করিনি। আমার ভাই ও কয়েকজন ছেলে বন্ধুকে আটক করা হয়েছিল। তাদের কারণে আমি এবং আমার আরো দুই নারী বন্ধু রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম।” 

আরেকটি ভিডিওতে পুলিশ কর্মকর্তার সঙ্গে আয়েশাকে কথা বলতে দেখা যায়। সেখানে আয়েশা জানতে চান—আটক ব্যক্তিদের কোথায় নিয়ে যাচ্ছেন? অন্য একটি ভিডিওতে দেখা যায়, আয়েশাকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি পুলিশ সদস্যদের অনুরোধ করেন, তাকে যেন ধাক্কা দেওয়া না হয়। 

ওরলি থানায় ধারণ করা দীর্ঘ একটি ভিডিও আয়েশা খান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাতে তিনি জানান, বিকেল ৪টার দিকে নিট পরীক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে সেখানে গিয়েছিলেন। তারা তখনো কোনো বিক্ষোভ শুরুই করেননি। কিন্তু তার আগেই পুলিশ হস্তক্ষেপ করে। তাদের কেউ স্লোগান দেননি, কোনো প্ল্যাকার্ডও প্রদর্শন করেননি। কয়েকজন বন্ধু ও তার ভাইকে পুলিশ ভ্যানে তুলে নেওয়ার পর তারা শুধু রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। 

আয়েশা ও তার দুই নারী বন্ধুকে ঘিরে ফেলেন ১৫ জন পুলিশ সদস্য। সেখানে নারী পুলিশ সদস্যও ছিলেন। পুলিশ দ্রুত তাদের ভ্যানে উঠতে বলেন। এসব তথ্য স্মরণ করে আয়েশা খান বলেন, “আমি বারবার জানতে চেয়েছি কেন আমাদের আটক করা হচ্ছে। আমরা তো শুধু রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। আমরা তখনো কোনো বিক্ষোভ শুরুই করিনি। কিন্তু আমাদের এসব প্রশ্নের উত্তর কেউ দেয়নি।” 

পরে আয়েশা ও তার বন্ধুদের জোরপূর্বক ওরলি থানায় নিয়ে যাওয়া হয়। তবে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের সঙ্গে ভদ্র আচরণ করেছেন বলেও জানান তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন, ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কেন এমন আচরণ করলেন? আটক করার সময় তাকে ও তার বন্ধুদের ধাক্কা দেওয়া হয়েছে। তারা কোন আইন ভঙ্গ করেছিলেন, তা-ও জানতে চান এই অভিনেত্রী। 

আটক হওয়ার ২ ঘণ্টা পরও থানা থেকে একটি ভিডিও শেয়ার করেন আয়েশা। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “আটক হওয়ার ২ ঘণ্টা।” পরবর্তীতে আয়েশা খান ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে থানা থেকে ছাড়া পাওয়ার তথ্য জানিয়ে তিনি লেখেন—“আমি ছাড়া পেয়েছি, এখন আমার ভাইকে রাফি আহমেদ কিদওয়াই পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনতে যাচ্ছি। আমাদের সবাইকে ইচ্ছাকৃতভাবে শহরের বিভিন্ন অংশে নিয়ে যাওয়া হয়েছে।” 

মুম্বাইয়ের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল দিল্লিতে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে। গত কয়েক দিনে ভারতের বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

গত বছরের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সানি দেওল অভিনীত ‘জট’ সিনেমা। এতে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেন আয়েশা। একই মাসে মুক্তি পায় ‘ধুরন্ধর’ সিনেমা। বক্স অফিস কাঁপানো এই সিনেমার ‘শরারাত’ আইটেম গানে পারফর্ম করে নজর কাড়েন আয়েশা।  

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কপিল শর্মা অভিনীত কমেডি ঘরানার ‘কিস কিস কো প্যার করু’ সিনেমা দর্শকের কাছে বিপুল প্রশংসা কুড়ায়। এ সিনেমার দ্বিতীয় পার্টে অভিনয় করেছেন আয়েশা। অক্ষয় কুমারের নতুন একটি সিনেমায় তার অভিনয় করার কথা রয়েছে।