ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মৌলভীবাজারে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে আয়োজিত এ উল্টো রথযাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উল্টো রথযাত্রায় ভক্তরা জগন্নাথদেব, বলদেব ও দেবী সুভদ্রার বিগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় হরিনাম সংকীর্তন, ধর্মীয় সংগীত ও বিভিন্ন আচার-অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রায় সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর আবহ।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রার মাধ্যমে জগন্নাথদেব, বলদেব ও দেবী সুভদ্রা মাসির বাড়িতে যান এবং কয়েকদিন পর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে নিজ গৃহে ফিরে আসেন। সেই প্রত্যাবর্তন উপলক্ষে প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয় উল্টো রথযাত্রা।
উল্টো রথযাত্রা উপলক্ষে ভক্তরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
ইকবাল হোসেন রিংকু জেলা প্রতিনিধি||
