রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল-২০২৬: শত্রুজিৎপুর ইউনিয়নের জয়

পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল-২০২৬: শত্রুজিৎপুর ইউনিয়নের জয়

পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল-২০২৬: শত্রুজিৎপুর ইউনিয়নের জয়

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর কলেজ মাঠে শনিবার ২৫ জুলাই বিকালে  অনুষ্ঠিত হলো 'পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল-২০২৬'। জেলা পুলিশ, মাগুরা ও শত্রুজিৎপুর ইউনিয়নবাসীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচে জেলা পুলিশ, মাগুরাকে ২-১ গোলে পরাজিত করে শত্রুজিৎপুর ইউনিয়ন দল বিজয় অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
 

এ সময় শত্রুজিৎপুর ইউনিয়ন বিএনপি, বাজার বণিক সমিতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে শত্রুজিৎপুর বণিক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এবং মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শত্রুজিৎপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন বিশ্বাস, শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিক মাস্টার, বিএনপি নেতা ওলিয়ার মাস্টারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
খেলাটি সম্প্রীতি, সৌহার্দ্য ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: