রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতে কসবা পৌরসভার কঠোর নজরদারি।

স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতে কসবা পৌরসভার কঠোর নজরদারি।

স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতে কসবা পৌরসভার কঠোর নজরদারি।

পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সুস্থ পশুর মাংস সরবরাহের লক্ষ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেভোরবেলায় পৌরসভার নির্ধারিত জবাইখানায় (Slaughter House) জবাইয়ের জন্য আনা পশুসমূহের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পৌর প্রশাসক জনাব সামিউল ইসলাম।

পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর তাহেরা বেগম এবং প্রাণিসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে জবাইয়ের পূর্বে প্রতিটি পশুর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।এ সময় পশুগুলোর বিভিন্ন রোগ-ব্যাধি, সংক্রামক রোগের লক্ষণ, কুকুরের কামড়ের চিহ্ন এবং অন্যান্য স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে কি না তা পরীক্ষা করা হয়।

শুধুমাত্র শতভাগ সুস্থ ও জবাইয়ের উপযোগী হিসেবে নিশ্চিত হওয়ার পর পৌরসভার অনুমোদিত সিল প্রদান করা হয় এবং এরপরই জবাইয়ের অনুমতি দেওয়া হয়। পৌর প্রশাসন শতভাগ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে থাকে।কসবা পৌর প্রশাসক জনাব সামিউল ইসলাম বলেন  জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা রোগাক্রান্ত পশুর মাংস যাতে কোনোভাবেই বাজারে প্রবেশ করতে না পারে, সেজন্য এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

পৌরবাসী যেন নিরাপদ ও মানসম্মত মাংস ভোগ করতে পারেন, সে লক্ষ্যেই নিয়মিত তদারকি ও স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত রাখা হচ্ছে।পৌর কর্তৃপক্ষ আরও জানায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি চলমান প্রক্রিয়া। তাই পৌরসভার নির্ধারিত

জবাইখানা ছাড়া অন্য কোথাও পশু জবাই করে বাজারজাতকরণের সুযোগ নেই। নিয়ম বহির্ভূতভাবে পশু জবাই বা বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ মাংস ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকল ব্যবসায়ীকে অবশ্যই পৌরসভার নির্ধারিত জবাইখানার নিয়ম-কানুন মেনে চলতে হবে।

কোনো মাংস ব্যবসায়ী যদি নির্ধারিত জবাইখানায় পশু জবাই না করে বাজারে মাংস বিক্রি করেন, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।কসবা পৌরবাসী পৌর প্রশাসকের এই উদ্যোগকে জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা।

তাদের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও কঠোর তদারকির মাধ্যমে বাজারে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত হলে জনস্বাস্থ্যের ঝুঁকি অনেকাংশে কমে আসবে। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।