যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকালে উলাশী ইউনিয়নের রামপুর প্রাইমারি স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম শহিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন যুগ্ম সম্পাদক মোঃ শফিউর রহমান শফি সহ উলশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বেনাপোল প্রতিনিধি:
