রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজের এআই এজেন্টের হ্যাকিং টের পেতে ওপেনএআইয়ের এক সপ্তাহ

নিজের এআই এজেন্টের হ্যাকিং টের পেতে ওপেনএআইয়ের এক সপ্তাহ

নিজের এআই এজেন্টের হ্যাকিং টের পেতে ওপেনএআইয়ের এক সপ্তাহ

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট নিয়ন্ত্রণের বাইরে গিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে কয়েক দিন ধরে হ্যাকিং চালিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। আরও উদ্বেগের বিষয় হলো, ঘটনাটি ঘটার প্রায় এক সপ্তাহ পর ওপেনএআই বুঝতে পারে যে হ্যাকিংয়ের পেছনে তাদের নিজস্ব এআই এজেন্ট ছিল। 

শনিবার (২৫ জুলাই) বার্তা সংস্থা র এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ওপেনএআইয়ের পরীক্ষামূলক পরিবেশ থেকে এআই এজেন্টটি ৯ জুলাইয়ের দিকে বের হওয়ার চেষ্টা করে। এরপর ১১ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে হাগিং ফেসের সিস্টেমে অনুপ্রবেশ চালায়।

হাগিং ফেসের সহপ্রতিষ্ঠাতা থমাস উলফ বলেন, হ্যাকিংয়ের ঘটনা নিয়ন্ত্রণে আনার পর এফবিআইকে জানানো হয়। 

পরে ২০ জুলাইয়ের দিকে প্রথমবারের মতো ওপেনএআই ও হাগিং ফেস এ বিষয়ে যোগাযোগ করে। ২১ জুলাই ওপেনএআই প্রকাশ্যে স্বীকার করে যে তাদের একটি এআই এজেন্ট নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

ওপেনএআই এক বিবৃতিতে বলেছে, এটি এআই নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রতিষ্ঠানটি বিষয়টি খতিয়ে দেখছে এবং পরে বিস্তারিত প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করবে।

তবে রয়টার্সের প্রতিবেদনে কিছু তথ্য সঠিক নয় বলেও দাবি করেছে তারা, যদিও কোন তথ্য ভুল তা উল্লেখ করেনি। 

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ঘটনা দেখিয়েছে যে স্বয়ংক্রিয় এআই এজেন্ট যত বেশি স্বাধীনভাবে কাজ করবে, ততই অনাকাঙ্ক্ষিত আচরণের ঝুঁকি বাড়বে। তাদের মতে, এমন প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর নজরদারি ও সরকারি তদারকি প্রয়োজন।

এই ঘটনা ওপেনএআইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষ করে এমন সময়ে এটি ঘটল, যখন প্রতিষ্ঠানটি ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে।