সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ হিরো আলম

‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ হিরো আলম

‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ হিরো আলম


২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী ও সাংবাদিকসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠন। সেই তালিকায় নাম আছে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমেরও। খবরটি প্রকাশের পর জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

আজ (২৬ জুলাই) রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস। অভিযোগকারী অন্যরা হলেন- সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহ্যমান শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় সংগঠক মহাসিন, জুলাইয়ে আহত আবু বকর ছিদ্দিক ওরফে তুহিন ফরাজী।

অভিযোগ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি জুলাই আন্দোলনের সময় কোথায় ছিলাম, কী করেছি এবং কোন কোন স্থানে উপস্থিত ছিলাম সেসবের প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ, ছবি এবং অন্যান্য প্রমাণ আমার কাছে আছে। তাই আমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা, ভিত্তিহীন বা উদ্দেশ্যপ্রণোদিত কোনো অভিযোগ আনে, অথবা কোনো ভুয়া বা বিকৃত ফুটেজ প্রচার করে আমাকে জড়ানোর চেষ্টা করে, তাহলে আমি তা আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করব।