কক্সবাজার জেলার পেকুয়া এবং চকরিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।
সোমবার ( ২৭ জুলাই)বাংলাদেশ সেনা বাহিনীর অভিজ্ঞ চিকিৎসকগণের সমন্বয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইন চলাকালীন গঠিত মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে পেকুয়া এবং চকরিয়া উপজেলার প্রায় ২০০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও জনসাধারণের কল্যাণে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সেনাবাহিনীর এই উদ্যোগ বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
মীর কাশেম আজাদ, কক্সবাজার
