বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোমান্টিক দৃশ্যে শাকিবের সঙ্গে অস্বস্তি বোধ করেন সাবিলা নূর

রোমান্টিক দৃশ্যে শাকিবের সঙ্গে অস্বস্তি বোধ করেন সাবিলা নূর

রোমান্টিক দৃশ্যে শাকিবের সঙ্গে অস্বস্তি বোধ করেন সাবিলা নূর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর তিন বছর আগে বড়পর্দায় পা রাখেন। ২০২৫ সালে ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবার শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে নেন এই অভিনেত্রী। ‘লিচুর বাগানে’ গানটিতে শাকিবের সঙ্গে সাবিলার রসায়ন এখনো মুগ্ধতা ছড়াচ্ছে। চলতি বছরে ‘রকস্টার’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বাঁধেন তারা। বরাবরের মতো এ সিনেমায়ও নিজেকে মেলে ধরেন সাবিলা নূর।  

ঢাকাই সিনেমার ‘মেগাস্টার’ শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সাবিলা নূর। শাকিবের সঙ্গে রসায়ন জমে ওঠার কারণ জানতে চাওয়া হয় এই অভিনেত্রীর কাছে। জবাবে সাবিলা নূর বলেন, “এই ক্রেডিট পুরোপুরি শাকিব ভাইয়ের। উনি নিজেকে যেভাবে পরিবর্তন করেছেন! আমি উনার প্রিন্সের ট্রেইলার, লুক সবকিছু দেখেছি।” 


মালয়েশিয়াতে শুটিংয়ের ঘটনা স্মরণ করে সাবিলা নূর বলেন, “মালয়েশিয়াতে শুটিংয়ের জন্য শাকিব ভাই যখন আসলেন, উনাকে দেখে কয়েক মুহূর্তের জন্য চমকে গিয়েছিলাম। কি জাদুকরি পরিবর্তন! কয়েক দিনের মধ্যে নিজেকে বদলে ফেলেন। মাত্র ৭-১০ দিনের মধ্যে নিজেকে এতটাই পরিবর্তন করেন যে, উনাকে দেখে একদম তরুণ, টিনেজারদের মতো লাগছিল। সুতরাং এটার ক্রেডিট পুরোপুরি উনার এবং টিমের। আমাদের টিম এতটাই পাগল, প্রাণবন্ত ছিল যে, সেখান থেকে রসায়নটা মনোমুগ্ধকর হয়েছে। দর্শকও এমনটা বলেন। আসলে টিম ওয়ার্কের কারণে এটা সম্ভব হয়েছে।” 


শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে কাজ করেছেন সাবিলা। তার সঙ্গে রোমান্স করতে গিয়ে অস্বস্তি বোধ করেছেন কি না? এমন প্রশ্নের জবাবে সাবিলা নূর বলেন, “ক্যামেরা রোল হওয়ার পরে উনি শাকিব খান থাকেন না, আমিও সাবিলা নূর না। তখন উনি ‘আগুন’, আমি ‘মীরা’। ‘আগুন’ ও ‘মীরার’ যে সম্পর্ক, সেখানে দ্বিধা বা অস্বস্তি বোধ করিনি। আমার এ-ও মনে হয়—উনি আমাকে ওই কমফোর্ট জোন দিয়েছেন। আমাকে কখনো দ্বিধা বোধ করতে দেননি। আমি খুব স্বস্তিতে উনার সঙ্গে রোমান্টিক দৃশ্যগুলো করেছি।” 


শাকিব খানের ভূয়সী প্রশংসা করেছেন সাবিলা নূর। তার ভাষায়—“শাকিব ভাইয়ের একটি বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে। প্রতিটি দৃশ্যের শট দিয়ে উনি প্রিভিউ দেখেন। নিজের কোথায় কী পরিবর্তন করতে হবে, সেসব নিয়ে কথা বলেন। এসব বিষয় আমাকে আরো উৎসাহ জোগায়। ফলে শাকিব ভাইয়ের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে খুব বেশি চ্যালেঞ্জ মনে হয়নি।”


‘রকস্টার’ সিনেমা পরিচালনা করেছেন আজমান রুশো। শাকিব-সাবিলা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন—দিলারা জামান, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, তারিক আনাম খান প্রমুখ। গত ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।