বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি


বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিকেলে আয়োজিত হয় আলোচনা সভা। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক ও মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
কর্মসূচিতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের প্রতিষ্ঠার সঙ্গে জড়িত নেতৃবৃন্দের অবদান স্মরণ করেন।