বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসে বাংলাদেশের শুভেচ্ছা উপহার — মালদ্বীপ সরকারকে প্রিমিয়াম মৌসুমি আম প্রদান

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসে বাংলাদেশের শুভেচ্ছা উপহার — মালদ্বীপ সরকারকে প্রিমিয়াম মৌসুমি আম প্রদান

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসে বাংলাদেশের শুভেচ্ছা উপহার — মালদ্বীপ সরকারকে প্রিমিয়াম মৌসুমি আম প্রদান

মালদ্বীপ প্রজাতন্ত্রের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এবং বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সরকারি মালদ্বীপ সফরকে স্মরণীয় করে রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মালদ্বীপ সরকারকে বাংলাদেশের প্রিমিয়াম মানের মৌসুমি আম উপহার হিসেবে প্রদান করেছে।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃপ্রতিম ও আন্তরিক দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক হিসেবে এই শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এটি দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
 

বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের উৎকৃষ্ট মানের তাজা মৌসুমি আম মালদ্বীপ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম আজ দুপুর ১২ টায়  মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান প্রটোকল কর্মকর্তা (ডেপুটি চিফ অব প্রটোকল) জনাবা বাদুরা সাঈদের নিকট উপহারস্বরূপ আমসমূহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
 

বাংলাদেশের সুস্বাদু ও বিশ্বখ্যাত মৌসুমি আম উপহার হিসেবে প্রদান দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা এবং জনগণের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্কের এক উজ্জ্বল প্রতীক। একই সঙ্গে এটি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা, শুভেচ্ছা, পারস্পরিক আস্থা এবং সাংস্কৃতিক সম্প্রীতির বহিঃপ্রকাশ।
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই শুভেচ্ছা উপহার বাংলাদেশের সরকারের আন্তরিক অভিনন্দন, শুভকামনা ও শ্রদ্ধার নিদর্শন। পাশাপাশি এটি বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সরকারি সফরকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তোলার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ।
বর্তমানে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শ্রম ও জনশক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, পর্যটন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বহুমাত্রিক ও ঘনিষ্ঠ সহযোগিতা বিদ্যমান রয়েছে। উভয় দেশই এই সম্পর্ককে ভবিষ্যতে আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেছে।
 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মালদ্বীপের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি, কল্যাণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। 

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি :