বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

‎সিলেটের কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায়‌ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

‎এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

‎সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, বিদ্যুতের লোডশেডিং, সীমান্ত চোরাচালান ও অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ থানার ওসি মো. উছমান গণি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নাফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও তেলিখাল ইউপির প্রশাসক মো. আব্দুস শাকুর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ নাঈম হাসান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর এডভোকেট গীতা রাণী মোদক, বিজিবির কালাসাদক বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মো. খাইরুল ইসলাম, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান,‌ ফায়ার সার্ভিস লিডার খাইরুল সিকদার। 

‎লিটন মাহমুদ
‎কোম্পানীগঞ্জ, সিলেট