বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ অব্যাহত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীদের অভিযোগের ঢল

ফুলবাড়ীতে বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ অব্যাহত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীদের অভিযোগের ঢল

ফুলবাড়ীতে বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ অব্যাহত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীদের অভিযোগের ঢল

‎‎কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে জনমনে ক্ষোভ আরও বাড়ছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য গ্রাহক নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে অতিরিক্ত বিল পাওয়ার অভিযোগ করেছেন।
অভিযোগের সুত্র ধরে উপজেলার বিভিন্ন গ্রাহকদের সাথে কথা বলে জানা যায় যে, ফুলবাড়ী উপজেলার সর্বমোট 

৫৭৩০০ জন গ্রাহক রয়েছে। চলতি মাসের বিদুৎতের বিল গ্রাহকরা হাতে পেয়ে দেখতে পায় যে, যেখানে প্রতি মাসে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিল আসত, সেখানে চলতি মাসে ১,৩০০ থেকে ৫,০০০ টাকার বেশি বিল এসেছে। আবার কেউ অভিযোগ করেছেন, এক মাসে ১,৭০০ টাকার পরিবর্তে কয়েক হাজার টাকার বিল এসেছে। অনেকেই মিটার পরীক্ষা ও বিল পুনঃযাচাইয়ের দাবি জানিয়েছেন। 

এছাড়াও গ্রাহকদের দাবী এভাবে হঠাৎ করে অস্বাভাবিক ভূতরে বিদ্যু বিলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবী জানায় গ্রাহকরা। 
এ বিষয়ে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধিনন্থ ফুলবাড়ী জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম বলেন প্রচন্ড গরমে নিরবিচ্ছন্ন বিদুৎ ব্যবহার করার কারনে গ্রাহকদের বেশি বিদুৎ বিল এসেছে। মিটারের নিদিষ্ট রিডিং 

অনুসারে বিল প্রস্তুত করা হয়েছে। এখানে ভূতরে কোন বিল করার কোন সুযোগ নাই। গ্রাহকদের অতিরিক্ত বিদুৎ বিলের অভিযোগের বিষয়টি আমরা খেয়াল করছি এবং এ বিষয়ে আমাদের কোন গাফিলতি আছে কিনা তা যাচাই বাছাই করে গ্রাহকদের সমস্যা সামাধানে কাজ করছি।