বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক জায়েদ খানে'র শুভ জন্মদিন

আজ চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক জায়েদ খানে'র শুভ জন্মদিন

আজ চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক জায়েদ খানে'র শুভ জন্মদিন


আজ ৩০ জুলাই চিত্রনায়ক জায়েদ খান এর জন্মদিন । তিনি পিরোজপুরের সন্তান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র সাধারণ সম্পাদক, সময়ের ব্যস্ত নায়ক জায়েদ খান  এবারের জন্মদিনটা এফডিসিতে সকল শিল্পী-কলাকুশলী ও সাংবাদিকদের সাথে নিয়ে কাটাবেন।

জায়েদ খান এসএসসি পাস করে ১৯৯৫ সালে ঢাকা আসেন। ভর্তি হন ঢাকা সিটি কলেজে। থাকতেন মধুমিতা সিনেমা হলের পেছনে বোনের বাসায়। উচ্চ মাধ্যমিক পাস করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। তিনি এমএ সম্পন্ন করেছেন । তারা চার ভাইবোন এবং সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। ২০১২ সালে জায়েদ খানের মা মিসেস শাহিদা হক ‘রত্নগর্ভা’ হিসেবে পুরস্কৃত হন।

চলচ্চিত্রে জায়েদ খানের যাত্রা শুরু হয় ভালবাসা ভালবাসা (২০০৮) দিয়ে। রোম্যান্টিক ধাঁচের এই ছবিটির পরিচালনা করেন মহম্মদ হান্‌নান। এতে আরও অভিনয় করেন রিয়াজ এবং শাবনূর। পরের বছর তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত কাজের মানুষ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন ছুঁয়েছে মন ছবিতে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকসাওয়ালার ছেলে।

২০১২ সালে জায়েদ খানকে শাবনূরের বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে আত্মগোপন ছবিতে দেখা যায়। ছবিটি পরিচালনা করেন এম এম সরকার। ২০১৪ সালে তার অভিনীত চলচ্চিত্রগুলো হল মাশরুর পারভেজ ও আকিব পারভেজের যৌথ পরিচালনার অদৃশ্য শত্রু, রকিবুল আলম রকিবের প্রেম করবো তোমার সাথে, আজাদ খানের দাবাং, মনতাজুর রহমান আকবরের মাই নেম ইজ সিমি এবং রাজু চৌধুরীর তোকে ভালোবাসতেই হবে। ২০১৫ সালে তিনি শাহ্‌ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন ছবিতে অভিনয় করেন। একই বছর তিনি রকিবুল আলম রকিব পরিচালিত নগর মাস্তান ছবিতে অভিনয় করেন।