শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২০ লাখ টাকার গোল কাঠ ও বাঁশ জব্দ

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২০ লাখ টাকার গোল কাঠ ও বাঁশ জব্দ

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২০ লাখ টাকার গোল কাঠ ও বাঁশ জব্দ

শাহনেওয়াজ নাজিম, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ির খিরাম ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গোল কাঠ ও ১ হাজার ৮০০টি বাঁশ জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে লক্ষীছড়ি জোনের আওতাধীন খিরাম আর্মি ক্যাম্পের একটি টহল দল ক্যাম্প থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্বে ২১ নম্বর খিরাম ইউনিয়নের বরইতলী (গ্রিড-৯৭০৮) এলাকায় ঝিরিপথে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে রাখা ৬৯০ পিস বিভিন্ন প্রজাতির গোল কাঠ এবং ১ হাজার ৮০০টি বাঁশ জব্দ করা হয়। জব্দকৃত গোল কাঠের পরিমাণ ৭৯৯.৯১ ঘনফুট, যার সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়া জব্দকৃত ১ হাজার ৮০০টি বাঁশের আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা।

পরে জব্দকৃত গোল কাঠ ও বাঁশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট ফরেস্টারের কাছে হস্তান্তর করা হয়েছে।