শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইব্রাহিমের সঙ্গে প্রেমের গুঞ্জন

ইব্রাহিমের সঙ্গে প্রেমের গুঞ্জন

ইব্রাহিমের সঙ্গে প্রেমের গুঞ্জন

সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের সঙ্গে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী পলক তিওয়ারির। গত কয়েক বছর ধরে এ জুটির প্রেম নিয়ে জোর চর্চা চলছে। গত মাসেও ক্যামেরা দেখে মুখ লুকান পলক, আর তাকে সহযোগিতা করেন ইব্রাহিম। ফলে তরুণ যুগলের প্রেমের গুঞ্জন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

পলকের প্রেম নিয়ে তার বাবা-মা পূর্বে কথা বলেছেন। যদিও দুজনের বক্তব্য ছিল দ্বিমুখী। নতুন করে মেয়ের প্রেমের গুঞ্জন মাথাচাড়া দেওয়ার পর, ফের বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন পলকের বাবা রাজা চৌধুরী। 

 

কয়েক দিন আগে সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজা চৌধুরীকে জিজ্ঞাসা করা হয়, ইব্রাহিম আলী খানের সঙ্গে তার কন্যা পলক তিওয়ারির সম্পর্কের গুঞ্জন শুনে তার কেমন লাগে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “কিছুই মনে হয় না। সে এখন তরুণ। তার একজন প্রেমিক থাকতেই পারে।” 

পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে রাজা চৌধুরী বলেন, “এতে সমস্যা কোথায়? সে তো নিঃসঙ্গ জীবনযাপন করছে না। তাই তার যদি একজন প্রেমিক থাকে, সেটা খুব স্বাভাবিক বিষয়। সবারই তো কোনো না কোনো সময় প্রেমিক বা প্রেমিকা থাকে।”

 

সাধারণত একজন বাবা তার কন্যার প্রেমের সম্পর্ক নিয়ে কিছুটা হলেও ভাবেন। সঞ্চালকের এমন বক্তব্যের জবাবে রাজা চৌধুরী জানান, এ নিয়ে চিন্তিত নন তিনি। কারণ পলকের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আর পলকও তাকে তার জীবনের বিশেষ কিছু মনে করে না।

কিছুটা ব্যাখ্যা করে রাজা চৌধুরী বলেন, “এ ব্যাপারে ওর মাকে গিয়ে জিজ্ঞাসা করুন। জানতে চান—তার কেমন অনুভূতি হচ্ছে। সে তো খুশি! সে যদি বিচলিত না হয়, আমি কেন হবো? আমি শুধু পলকের জৈবিক বাবা, এর বেশি কিছু নই।”

 


কন্যা পলক তিওয়ারির সঙ্গে তার শেষ দেখা হয়েছিল ২০২২ কিংবা ২০২৩ সালে। নিজের জন্মদিন উপলক্ষে পলককে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে পলক মাত্র ১০ মিনিট থেকে চলে যান। এসব তথ্য উল্লেখ করে রাজা চৌধুরী বলেন, “তার জরুরি কাজ ছিল।” এরপরও পলকের দ্রুত চলে যাওয়ার কারণ জানতে চান সঞ্চালক। জবাবে রাজা চৌধুরী বলেন, “আমি পলককে বলেছিলেন, ‘তুমি তোমার মাকে সঙ্গে নিয়ে আসতে পারতে।’ আমার ধারণা, এই কথা হয়তো পলকের খারাপ লেগেছিল।”

 

বলে রাখা ভালো, বৈবাহিক ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে রাজা চৌধুরীর সঙ্গে ৯ বছরের সংসার ভেঙে দেন শ্বেতা তিওয়ারি। পরে মেয়ে পলককে একা হাতেই মানুষ করেন তিনি। ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে ফের ঘর বাঁধেন শ্বেতা। কিন্তু এ সংসারও ভেঙে যায় তার।

ইব্রাহিম আলী খানের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়লেও তা প্রত্যাখ্যান করেছেন ইব্রাহিম-পলক। গত বছরের এপ্রিলে ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম আলী খান বলেছিলেন, “সে আমার ভালো বন্ধু। হ্যাঁ, সে খুব মিষ্টি মেয়ে। এতটুকুই।”