শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ইতিহাস গড়লো "স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে"

বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ইতিহাস গড়লো "স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে"

বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ইতিহাস গড়লো "স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে"


মুক্তির প্রথম দিনেই আগের সব ওপেনিং ডে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করেছে সিনেমাটি। দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রথম দিনেই আয় করেছে ৬৯.৮৭ লাখ টাকা। এত ছোট একটি মার্কেট হয়েও এই সংখ্যাটা প্রমাণ করে—বাংলাদেশে সিনেমাপ্রেমীর অভাব নেই। অভাব শুধু পর্যাপ্ত ভালো সিনেমা হলের।

আজও দেশের অধিকাংশ জেলায় আধুনিক মাল্টিপ্লেক্স নেই। ফলে অসংখ্য দর্শক চাইলেও বড় পর্দায় নতুন সিনেমা দেখার সুযোগ পান না। যদি প্রতিটি জেলায় অন্তত একটি করে মানসম্মত মাল্টিপ্লেক্স গড়ে উঠত এবং আন্তর্জাতিক সিনেমাগুলোর নিয়মিত প্রদর্শনের সুযোগ বাড়ত, তাহলে বাংলাদেশও ভবিষ্যতে ওভারসিজ মার্কেট হিসেবে আরও বড় অবস্থানে পৌঁছাতে পারত।